বিশ্বে বর্তমানে প্রায় ১.১ বিলিয়ন ওয়েবসাইট রয়েছে এর মধ্যে ই–কমার্স বিজনেস ওয়েবসাইট আছে ৩০.৭ মিলিয়ন। কোডিং ব্যতীত ওয়ার্ড প্রেস দিয়ে তৈরি ওয়েব সাইট আছে প্রায় ৬.২ মিলিয়ন এবং দিন দিন এর সংখ্যা ক্রমানুসারে বৃদ্ধি পাচ্ছে। একটি ই–কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরিতে আনুমানিক খরচ হয় ৫০০০০ টাকা থেকে –৩,০০,০০০ বা তার ও অধিক টাকা তার মানে একজন ওয়েব ডিজাইনারের একটি একটি ই–কমার্স ওয়েব সাইট তৈরি করে এতো টাকা ইনকাম করে থাকেন। বর্তমানে কোডিং দিয়ে তৈরি ওয়েবসাইট থেকে ই–কমার্স ব্যবসায়ীরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইটকে বেশি অগ্রাধিকার দেন, কারণ এটি সময় সাশ্রয়ী,তুলনামূলক কম ব্যয়বহুল,সহজে পরিবর্তন যোগ্য। ওয়ার্ডপ্রেস দিয়ে নারী,পুরুষ,শিক্ষার্থী কিংবা মধ্যে বয়স্ক যেকেউ শিখতে পারবেন শুধুমাত্র একটি সঠিক গাইডলাইন প্রয়োজন এর জন্য কম্পিউটার সাইন্স বা সিএসি বিষয় অভিজ্ঞ হওয়া লাগবে না। তাই এমন সব সুবিধার জন্য কাজের চাহিদা এবং দক্ষ ওয়ার্ডপ্রেস ওয়াবসাইট ডিজাইনারের চাহিদা দিন দিন বৃদ্ধি পেয়েছে।
ওয়ার্ডপ্রেসের সাথে ওয়েবসাইট ডিজাইন(Web Design with WordPress) হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সিএমএস সফটওয়্যার।ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স প্লাটফর্ম, যা দিয়ে ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইটে থাকা নানা ধরনের কনটেন্ট সংরক্ষণ করা যায়। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরির জন্য কোডিং জানার প্রয়োজন হয় না। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার পিএইচপি এবং এইচটিএমএল জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এটি হোস্টিং এবং ডোমেইন এর খরচ ছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।
Copyright © 2026 goodingo academy
Copyright © 2026 goodingo academy
Copyright © 2024 Upskill | Powered by Onecontributor